নবাবগঞ্জে তিন ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে ১৩ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাড়িখালি গ্রামের আশরাফ আলীর ছেলে মো. আনিছ (৩৮) ও একই গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে মো. জহির (৪২) ও ঠোঁট কাটা জুয়েল (৩৮)। নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ জুন চুড়াইন বাজারের ১৩ স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়। এসময় প্রায় কোটি টাকার মালামাল নিয়ে যায়।