সাতক্ষীরায় জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৮
অন্ন-বস্ত্র-বাসস্থান, মাছ চাষে সমাধান-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের সময়ে মত্স্য সেক্টরে অগ্রগতি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সাতক্ষীরা জেলা মত্স্য ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মত্স্য কর্মকর্তা আব্দুল অদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। বক্তব্য রাখেন সিনিয়র মত্স্য কর্মকর্তা আবদুল বারী, বৈজ্ঞানিক কর্মকর্তা মিকাইল হোসেন প্রমুখ।