মেহেরপুর শহরের বড় বাজার ও সদর উপজেলার আমঝুপি বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ। এদিন মেহেরপুর শহরের বড় বাজার এলাকার লিয়াকত সাইকেল স্টোরে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দোকান মালিকের নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে।
