পাবনায় দুই বছরে সতের থ্যালাসেমিয়া রোগীর মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৯
পাবনা জেলায় গত দুই বছরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। থ্যালাসেমিয়া একটি ঘাতক ব্যাধি। এ রোগের ঔষধ আজও বের হয়নি। এ রোগের হাত থেকে বাঁচতে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রতি মাসে অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। যা খুব ব্যয়বহুল চিকিত্সা । চাটমোহর মানব সেবা উন্নয়ন সংস্থা সূত্রে জানা যায়, পাবনার ৯টি উপজেলায় ৫শ’ ২৫ জন অসহায় থ্যালাসেমিয়া রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে পাবনা সদর উপজেলায় ১শ’ ২০ জন, চাটমোহর উপজেলায় ৬৫ জন, আটঘড়িয়ায় ৪০ জন, সুজানগর ২৪ জন, ঈশ্বরদীতে ৪১ জন, সাঁথিয়ায় ২৭ জন, বেড়ায় ১৯ জন, ভাঙ্গুড়ায় ১০ জন, ফরিদপুরে ৯ জন, আতাইকুলে ২৪ জন, সিরাজগঞ্জে ৪৯ জন, কুষ্টিয়ায় ৪৭ জন এবং নাটোরে ৫০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রয়েছে। মানব সেবা উন্নয়ন সংস্থা পাবনা জেলায় ২০০৮ থেকে প্রতিটি থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করছে। এ সকল অসহায় থ্যালাসেমিয়া রোগীদের মানব সেবা উন্নয়ন সংস্থা থেকে প্রতি মাসে ব্ল¬¬াড ব্যাগ, ব্লাড সেট, ঔষধসহ সকল প্রকার সহায়তা দিয়ে আসছে বলে জানা গেছে। পাবনা সিভিল সার্জন ডাঃ তাহসিনা আজিজ বলেন, থ্যালাসেমিয়া একটি ভয়াবহ ব্যাধি যে রোগের ওষুধ নেই।