জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারে অনুমতি না দেয়ায় গত বৃহস্পতিবার ভোরে ট্রাক শ্রমিকরা হামলা করে পাউবো’র দুই স্কেল অপারেটরসহ ৫ জনকে আহত করে এবং একটি কম্পিউটার লুট করে নিয়ে যায়।
তিস্তা ব্যারেজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, তিস্তা ব্যারাজের ওপর দিয়ে নিরাপত্তার স্বার্থে ২০ টনের বেশি পণ্যবাহী ট্রাক পারাপার নিষিদ্ধ রয়েছে। কিন্তু বৃহস্পতিবার ভোরে একদল ট্রাক শ্রমিক ২০ টনের বেশি ট্রাক পারাপারের চেষ্টা করেন। এতে বাধা দেয়া হলে তারা স্কেল অফিসে হামলা চালায়। পরে পুলিশ ও আনসারের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমান জানান, হামলাকারী ট্রাক শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দেয়া হয়েছে।
