রিকশাচালক রুবেল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
মামলার বিবরণ ও নিহত রুবেলের স্ত্রী রেনু বেগম এবং তার ভাই ইকবাল অভিযোগ করেন, রিকশা ভাড়া ও পূর্বশত্রুতার জের ধরে বানিয়ারা গ্রামের দ্রব, রিফাত, বিপ্লব, জিহাদ, নিরব, আবিরসহ ১০/১২ জন মিলে গত বৃহস্পতিবার সকালে রুবেলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন রুবেলকে প্রথমে মির্জাপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় রুবেল কুমুদিনী হাসপাতালে মারা যান। মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা ও হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
