জেলায় এক প্রসূতি মায়ের নবজাতক চুরি হওয়ার আট ঘণ্টা পর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার মেহেরপুর জেনারেল হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের আলামিনের স্ত্রী রেহেনা খাতুন সকাল ৬টার দিকে একটি কন্যা সন্তান জন্ম দেন। জন্মের পর পরই শিশুটি চুরি হয়ে যায়।সদ্যজাত শিশুটিকে কাছে না পেয়ে ব্যাকুল হয়ে ওঠেন তিনি। এক পর্যায়ে হাসপাতালে বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনার প্রায় আট ঘণ্টার মাথায় হাসপাতালের এক নার্স শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। তিনি জানান, পর পর ৫টি কন্যা সন্তান জন্ম দেবার পর এবারও রেহেনা কন্যা সন্তান জন্ম দেন।এ কারণে শিশুটির পিতা আলামিন নবজাতকটিকে তাকে দিয়ে দেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানেন না বলে দাবি করেন তিনি।
