কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:০১
কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে নাজমুল (৮) ও জিয়াউর রহমান (১০) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মাইজখার ইউনিয়নের কালেমসার গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ তাদের না দেখে স্বজনরা বিভিন্ন দিকে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে তাদের পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। বিকালে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।