সুনু ফকির
নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার সুনু ফকির (১০০) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
তপন জ্যোতি বিশ্বাস
ঝিনাইদহে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা তপন জ্যোতি বিশ্বাস (৫২) গত বৃহস্পতিবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
খায়রুল আখিয়ার কাঞ্চন
সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক, দৈনিক সত্যসংবাদের সাবেক নির্বাহী সম্পাদক ও গৌরনদী হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. খায়রুল আখিয়ার কাঞ্চন (৫৪) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার বরিশালে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
মো. শহীদ খলিফা
বরিশালে গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ খলিফা (৫০) কিডনি রোগে আক্রান্ত থাকাবস্থায় গতকাল পৌরসভার কাসেমাবাদ এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
হাজী ছায়েদল হক
এসএ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিমের বাবা হাজী ছায়েদল হক (৯০) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৪ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
