এ কে এম শামছুল হুদা
ভাষা সংগ্রামী ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল (মিটফোর্ড) কলেজ হাসপাতালের সাবেক ভিপি ডা. এ কে এম শামছুল হুদার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।
রোকেয়া খাতুন
বরিশালে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম ফারুকের মা সমাজসেবী রোকেয়া খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ১৬টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
