প্রতি বছরের মতো এবারো রমজান উপলক্ষে কূটনীতিকদের সম্মানে আজ ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশস্থ বিদেশের প্রায় সব রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে দাওয়াত দেয়া হয়েছে। রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ ইফতার আয়োজন করা হয়েছে। দেশের বিশিষ্ট কয়েকজন নাগরিকও সেখানে থাকবেন বলে জানা গেছে।
