জনপ্রিয়তায় ওবামা ও পোপের পরই ভারতের প্রধানমন্ত্রী মোদী

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৭
দুনিয়া জোড়া জনপ্রিয়তায় আরও এক ধাপ এগোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের জননেতাদের মধ্যে জনপ্রিয়তায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। টুইটারে তার প্রোফাইলে ফলোয়ারের সংখ্যামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পোপের পরই। গত মাসেই চতুর্থ স্থানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোকে জনপ্রিয়তায় পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন মোদী। ওবামার ফলোয়ারের সংখ্যা ৪৩.৯ মিলিয়ন, পোপের ১৪ মিলিয়ন, মোদির ৫.০৯ মিলিয়ন। টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে দেশের জনতার সঙ্গে যোগাযোগ রেখে চলতে ও তাদের ভাবনাচিন্তা বুঝতে মোদী সোশ্যাল মিডিয়াকে দারুণভাবে ব্যবহার করছেন। টুইটার জানিয়েছে, লোকসভা নির্বাচনের সময় প্রায় ৬০ মিলিয়ন নির্বাচন সংক্রান্ত টুইট করা হয়েছিল। টুইটের বিচারে আপ (আম জনতা পার্টি) ও কংগ্রেসকে অনেক পিছনে ফেলে দিয়েছে বিজেপি। ভোটের দিন মোদির টুইট ইন্ডিয়া হ্যাজ ওন এখনও পর্যন্ত ভারতের সর্বাধিক শেয়ার হওয়া টুইট।