জোকস

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ১৯:৫৫
 বোর্ডার :কি হে, অন্য সব রুমের চাইতে এই রুমের ভাড়া ৫০০ টাকা বেশি কেন? হোটেল ম্যানেজার : মানে স্যার, এই রুমের ব্যালকনি থেকে সরাসরি সমুদ্র দেখা যায় তো তাই। বোর্ডার :বেশ তো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সমুদ্র দেখবো না। তাহলে তুমি এই রুমের ভাড়া অন্য সব রুমের সমানই নেবে তো!  ছেলে :বাবা, অনেক ভেবে চিন্তে তোমার টাকা বাঁচানোর একটা বুদ্ধি পেয়েছি। বাবা :সেটা কী, শুনি। ছেলে :না মানে তুমি বলেছিলে না আমি পরীক্ষায় পাশ করলে তুমি আমাকে একটা সাইকেল কিনে দেবে, সেটা আর কিনতে হবে না।  মা :তুমি সঞ্জুর গায়ে ঢিল ছুঁড়ে মেরেছো কেন? ছেলে :বা রে, ঐ তো প্রথমে আমার দিকে ঢিল ছুঁড়েছিল! মা :তা না হয় ছুঁড়েছিল, কিন্তু তুমি ওকে না মেরে আমাকে এসে বলতে পারতে। ছেলে :কিন্তু মা তোমার হাতের নিশানা তো আমার চেয়েও খারাপ!  ট্রেন স্টেশনের ওয়েটিং রুমে ঘণ্টাখানেক ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছেন দুই ব্যক্তি- প্রথম ব্যক্তি :কিছু মনে করবেন না, সেই তখন থেকে দেখছি আপনি একটা সিগারেটের আগুন থেকে আরেকটা সিগারেট; এভাবে করে একটার পর একটা সিগারেট খেয়েই চলেছেন। এভাবে গত এক ঘণ্টায় কত টাকা নষ্ট করলেন হিসেব আছে? দ্বিতীয় ব্যক্তি :আরে মশাই! আপনি শুধু সিগারেটের খরচটাই দেখলেন। আর এভাবে একটা সিগারেটের আগুন দিয়ে আরেকটা ধরিয়ে যে কতগুলো ম্যাচের কাঠি বাঁচিয়ে দিলাম সেই দিকটা দেখবেন না!