সম্প্রতি বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) আয়োজনে এবং সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লিভারেজিং আইসিটি (এলআইসিটি) ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রজেক্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার প্রোগ্রামের অনাবাসিক এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এলআইসিটির প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, কম্পোনেন্ট টিম লিডার ফখরুজ জামান, বেসিস সভাপতি শামীম আহসান, বিআইটিএমের প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। ভবিষ্যত্ আইটি নেতৃত্ব তৈরিতে বিশ্বব্যাংক ও সরকারের এই যৌথ উদ্যোগ দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বক্তারা।
