থ্রিডি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অটোডেস্কের দেশিয় পরিবেশক নিযুক্ত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড। অনুমোদিত পরিবেশক হিসেবে এখন থেকে দেশে অটোডেস্কের সব ধরনের সফটওয়্যার বাজারজাত করবে গ্লোবাল ব্র্যান্ড। দেশে অটোডেস্ক ব্যবহারকারীদের দোরগোড়ায় অটোডেস্ক পণ্য এবং পরিসেবা পৌঁছে দিতে কাজ করবে তারা। অটোডেস্কের সাথে সম্পৃক্ততা প্রসঙ্গে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ বলেন, ‘অটোডেস্ক তাদের সফটওয়্যার পণ্য বাংলাদেশে বাজারজাতকরণে আমাদের সামর্থ্যের প্রতি আস্থা প্রকাশ করায় আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, অটোডেস্ক পণ্য দেশের বাজারে সঠিকভাবে পৌঁছে দিতে সমর্থ হব আমরা।’ অটোডেস্কের বাংলাদেশ এবং সার্কভুক্ত দেশসমূহের চ্যানেল কান্ট্রি ম্যানেজার পঙ্কজ গাবা বলেন, ‘আমরা বিশ্বাস করি গ্লোবাল ব্র্যান্ড অটোডেস্ক পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে সমর্থ হবে।
