বেলকুচি-এনায়েতপুরে ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত, আহত ১০

আপডেট : ২৯ মে ২০১৯, ১৩:০৫

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর থানার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই ঝড়ে গাছ পালা ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খুটি ভেঙে ও তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে বন্দুকযুদ্ধের পর ১০ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান ও দৌলতপুর ডি কলেজের অধ্যক্ষ মাসুদ রানা জানান, মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়ে ধুকুরিয়া বেড়া বাজারসহ লক্ষীপুর, পিড়ারচর, সাতলাঠি, দৌলতপুর, এনায়েতপুর গোপালপুর, বেতিলচরের কাঁচা ঘর-বাড়ি, দোকানপাট, গাছপালা ও পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। এ সময়ে অন্তত ১০ জন আহত হন। এছাড়া ধুকুরিয়া বেড়া, লক্ষীপুর, পিড়ারচর, সাতলাঠি ও ব্রাক্ষ্মনগ্রামের গাছ পড়ে বৈদ্যুতিক খুটি ভেঙে ও তার ছিড়ে রাত থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ইত্তেফাক/এমআরএম