৬ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২২ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৭ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৬। শুভবার: সোম ও শুক্রবার। শুভরত্ন: মুক্তা ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি: মিশুক, সামাজিক ও দয়ালু। আপনি কর্মঠ। সেই সাতে আছে কাজ করার জজবা ও উদ্দীপনা। আপনার হূদয় উষ্ণ। আপনি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট। আপনি সহানুভূতিশীল। অন্যের সাহায্যের আবেদনে সহজেই সাড়া দেন। আপনি সৃজনশীল। শিল্প, সাহিত্য, বিনোদন ও ভ্রমণের প্রতি রয়েছে আপনার সহজাত অনুরাগ। অমিতব্যয়, বিলাস ও ইন্দ্রিয়সুখ পরায়নতার দিকে আপনার ঝোঁক থাকতে পারে। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে সংযমী ও হিসেবি হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রুশ প্রেসিডেন্ট আঁদ্রে গ্রোমিকো, ন্যান্সি রিগান, সিলভস্টার স্ট্যালোন, অসীম চক্রবর্তী, এম তাজুল ইসলাম, জীব রসায়নবিদ এক্সেল থিওরেল, শিল্পী খোন্দকার ফরুক আহমেদ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। স্বামী বা স্ত্রী অসুস্থ হতে পারে। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। মনকে কল্পনার চেয়ে বাস্তববাদী করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেয়া কঠিন হবে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বিশেষ কোনো কাজে সাফল্য আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কাজকর্মে যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বাইরে থেকে ভালো কোনো খবর পেতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। আজ কারো সাথে কলহ বিবাদ না করলেই ভালো করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। আয় বাধাগ্রস্ত হওয়ার আশংকা আছে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। আয়ের ক্ষেত্রগুলো সচল রাখার চেষ্টা করুন। কালো বর্ণের কোনো বন্ধু ক্ষতির কারণ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রকাশনা ব্যবসায় সুফল পেতে পারেন। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। কর্মন্নোতি বা ভালো কোনো স্থানে বদলির সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আয়ের সূত্রগুলো সচল রাখার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রেমের প্রস্তাবে ইতিবাচক সাড়া পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যবসায়িক লেনদেনে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পুরনো মামলা-মোকদ্দমা থাকলে অনুকূল হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। যৌথ অংশীদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। মিথ্যা বদনামকে ভয় না করলেই ভালো করবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। মিত্যব্যয়ী হওয়ার চেষ্টা করলে ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে যেন ভুল না হয় সেদিকে খেয়াল করবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। শেয়ার ব্যবসায় নতুন বিনিয়োগ না করলে ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। সিদ্ধান্ত গ্রহণে স্বামী বা স্ত্রীর পরামর্শ নিন। কোনো আত্মীয়ের উপর নির্ভর করা ঠিক হবে না। রোমান্স বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কাজকর্মে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে পারিবারিক কোনো বিরোধ দেখা দিতে পারে। প্রেমের বিয়ের ক্ষেত্রে নিজে একা সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। সাংবাদিকদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। পেশাগত ক্ষেত্রে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ আছে।
