ক্যাপশন নিউজ

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২০:১৩
সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিসেবা ইউক্যাশের সাথে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোমপানী লিমিটেডের চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মীর্জা মাহমুদ রফিকুর রহমান, ইউক্যাশের প্রধান মীর জাহিদ উদ্দিন আহমেদ ও ইন্সুরেন্সের এমডি ড. সৈয়দ তানভীর আলম ০০০০০ ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং সিক্স সিজন্স হোটেলের জেনারেল ম্যানেজার ও সিইও রিংগো নাথান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং, প্লাটিনাম ও গোল্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা হোটেলের ‘ভিন্ন স্বাদ’ রেস্তোঁরায় বিভিন্ন বাড়তি সুবিধা লাভ করবেন ০০০০০ ঢাকা ব্যাংক লিমিটেডের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল উদযাপিত হয়েছে। ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মতিঝিলের প্রধান কার্যালয়ে অধ্যাপক মাওলানা সালাহ উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিবন্ধী শিশুদের স্কুল সীড ট্রাস্টে ঢাকা ব্যাংকের পক্ষ থেকে ১২ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। সীড ট্রাস্টের পক্ষে অনুদানের চেকটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন রঞ্জন কর্মকার