বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মচারীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কর্মচারীদের ২০১২-১৩ অর্থবছরে বেতন-ভাতা সহায়তা খাতে সরকারিভাবে ২৫ কোটি টাকা মঞ্জুরি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নিকট ইউসিসিএ কর্মচারীগণ কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
