নেত্রকোনায় ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:১২
নেত্রকোনায় ব্রাজিলের সমর্থকরা গত শুক্রবার গভীর রাতে অনুষ্ঠিত কলম্বিয়ার সাথে জয়ের জন্য শুক্রবার সন্ধ্যার পর দোয়া মাহফিলের আয়োজন করেন। নেত্রকোনা ডিসি অফিস কর্মচারী কল্যাণ সমিতির অফিসে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অংশ নেন ব্রাজিল ফ্যান ক্লাবের উপদেষ্টা পিপি এডভোকেট জিএম খান পাঠান বিমল। এছাড়া আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা সাংস্কৃতিক কর্মী হাবিবুর রহমান খান, প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, শিল্পকলা একাডেমির সম্পাদক সানাওয়ার হোসেন ভুঁইয়াসহ বিপুল সংখ্যক ব্রাজিল সমর্থক ক্রীড়ামোদী। এদিকে ব্রাজিলের জয়ে ব্রাজিল সমর্থকরা গতকাল শনিবার শহরে আনন্দ মিছিল বের করে এবং ব্রাজিলের আহত খেলোয়াড় নেইমারের দ্রুত আরোগ্য কামনা করেন।