সুনামগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:১৩
সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্ত গাড়ি চালকের মুক্তির দাবিতে ৪টি পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আকস্মিক এ ধর্মঘটের ফলে জেলার বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। গতকাল শনিবার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের জন্য শ্রমিক সংগঠনের সঙ্গে প্রশাসনের বৈঠক চলছে। শ্রমিক নেতা শাহার মিয়া জানান, জেলা প্রশাসকের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হতে পারে। এদিকে, ধর্মঘট চলাকালে শহরের মল্লিকপুর বাসস্টেশন এলাকায় মিছিল ও সমাবেশ করেন পরিবহন শ্রমিকরা। এ সময় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহার মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফয়জুন নূর মিয়া, সাধারণ সম্পাদক নূরুল হক, বাস-মিনিবাস শ্রমিক কমিটির সভাপতি মোঃ আব্দুল কাহার প্রমুখ।