স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে স্ত্রীর সাংবাদিক সম্মেলন

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:১৬
কুতুবদিয়া উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শারমিন আকতার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। গত শুক্রবার বিকালে কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, কক্সবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আকতার হোসাইন কুতুবী মিথ্যা তথ্য দিয়ে গত ৩ জানুয়ারি ৮ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। সম্প্রতি তিনি যৌতুক দাবি করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় তিনি তার স্বামীর বিরুদ্ধে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। কিন্তু এর পরই স্বামী নানা মিথ্যার আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে অপহরণ ও হত্যা করার জন্য হুমকি দিচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানান। অভিযুক্ত আকতার হোসাইন কুতুবী তার স্ত্রীর অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন।