মাদক বিক্রেতা দম্পতিকে ধরিয়ে দেয়ায় যুবলীগ নেতাকে কুপিয়েছে

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:১৬
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে শুক্রবার মাদকসহ দম্পতিকে ধরিয়ে দেয়ায় মৃত মোহন মিয়ার ছেলে যুবলীগ নেতা হাসানকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাসানকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার দ্রুত কুমিল্লায় প্রেরণ করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোয়াজ্জেম হোসেন (৩০), মনির (২৫) ও কহিনুর বেগম (৪৫)। স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের ঘোষণা মোতাবেক নবীনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংগঠন মাদককে না বলুন ব্যানারে আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় যুবলীগ নেতা হাসান তাদের গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. কাউছার ও তার স্ত্রীকে ধরিয়ে দেয়। পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করে। এর জের ধরে কাউছারের গোষ্ঠীর লোকজন শুক্রবার হাসানকে উপুর্যপুরি কুপিয়ে যখম করে।