নোয়াখালী শহরের প্রথম চক্ষু হাসপাতাল

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:১৭
নোয়াখালী প্রতিনিধি জেলা শহর মাইজদীতে প্রথম চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। নোয়াখালী ডায়াবেটিক সমিতি পরিচালিত ২৫ শষ্যাবিশিষ্ট সিরাজুল ইসলাম চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সমিতির সভাপতি বদরে মুনির ফেরদৌস। গত শক্রবার রাতে এ অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সমিতির সেক্রেটারী এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন ও ফারহানা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।