নেইমারের পাশে মেসি

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪১
চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের প্রাণভোমরা তারা দু’জন। ক্লাব ফুটবলে আবার পাশাপাশি খেলেন বার্সেলোনাতেও। দু’জনের মধ্যে সম্পর্কটাও দারুণ। তাই নেইমারের ইনজুরিতে স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছেন মেসিও। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে নেইমারের প্রতি সহমর্মিতা জানাতে ভুল করেননি এই আর্জেন্টাইন তারকা, ‘আশাকরি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। এক সাথে আমাদের অনেক কাজ করা বাকি।’ নেইমারের ইনজুরির ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ব্রাজিল। আগামী মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জার্মানি। একই দিনে জার্মানি ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।