শিরোপার আরো কাছে শেখ জামাল

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪২
স্পোর্টস রিপোর্টার শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ে আরো এগিয়ে গেলো। গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল ১-১ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে ড্রয়ের পরও ২৩ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরো পোক্ত করলো। পরের চার খেলায় আর চার পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির। মোহামেডান অবশ্য ২৩ মিনিটেই তৌহিদুল আলম সবুজের গোলে খেলাটিতে এগিয়ে গিয়েছিল। নাসির হোসেন অবশ্য ৪৬ মিনিটে শেখ জামালকে সমতায় ফেরান। আজ রবিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হবে টিম বিজেএমসি।