বিভিন্ন স্থানে চারজন খুন

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪৫
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চট্টগ্রামের চন্দনাইশ পাঠানিপুল ব্রিজ এলাকা থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের শরীরের বিভিন্ন স্থান্নে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লুঙ্গি ছাড়া অন্য কোন কাপড় ছিল না। চন্দনাইশ থানার ওসি বদিউজ্জামান বলেন, অন্য কোন স্থান থেকে তাকে হত্যা করার পর লাশটি মহাসড়কের পাশে দুর্বৃত্তরা ফেলে রাখে বলে মনে হচ্ছে। মনোহরদীতে ভাইয়ের হাতে ভাই খুন নরসিংদীর মনোহরদীর কোচেরচর গ্রামে গতকাল শনিবার সম্পত্তি বিরোধে ছোট ভাই মো. ছোহেল মিয়ার ছুরিকাঘাতে বড় ভাই মো. বজলু (৪০) ঘটনাস্থলে মারা যায়। পরে এলাকার লোকজন ঘাতক সোহেলকে ধরে পুলিশে সোপর্দ করে। মনোহরদী থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মিরপুরে পরকীয়ার জের ধরে যুবক খুন কুষ্টিয়ার মিরপুরে গত শুক্রবার রাতে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে আলমগীর হোসেন ওরফে মিরাজ (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। নিহতের পরিবার জানায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কামাল মিরাজকে হত্যা করে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম (শাহিন) জানান, মিরাজের সাথে একই এলাকার কামাল হোসেনের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনা জানাজানি হলে কামাল তার বন্ধু মিরাজকে তার বাড়িতে যেতে নিষেধ করে। নিষেধ করা সত্ত্বেও মিরাজ গোপনে কামালের বাড়িতে যাওয়া-আসা করতে থাকে। এরই জের ধরে শুক্রবার রাতে মিরাজকে বাড়ি থেকে কামাল ডেকে নিয়ে হত্যা করে। কামাল পলাতক রয়েছে। তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় মহিলা খুন সুনামগঞ্জের তাহিরপুরে গত শুক্রবার রাতে বাড়ির সীমানা র্নিধারণের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফুলেনূর বিবি (৫৫) নামে এক মহিলা খুন হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে র্দীঘদিন যাবত্ পাঠাবুকা গ্রামের জিয়া উদ্দিন মেম্বারের সাথে ফুলেনুর বিবির স্বামী (শাহাব উদ্দিনের) বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন রাতে তাদের দুজনের মধ্যে কথা কাটকাটির এক পর্যায়ে জিয়া উদ্দিনের লোকজন ধারালো অস্ত্র দিয়ে শাহাব উদ্দিনের স্ত্রী ফুলেনুর বিবির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাহিরপুর থানা ওসি আনিছুর রহমান খান বলেন, পুলিশ গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে। মামলার প্রস্তুতি চলছে।