সান্তাহারে ডাকাতি গহনা ও টাকা লুট

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪৫
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বগুড়া আদমদীঘির সান্তাহারের সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির মাত্র ১০ দিনের ব্যবধানে বগুড়া সান্তাহারে আবার ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সান্তাহার বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের পশ্চিম পাশে মালশন মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সান্তাহার পৌর এলাকার সাহেবপাড়ায় অবস্থিত বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের পশ্চিম পাশে মালশন মহল্লার শহিদুল ইসলাম ওরফে সাইদুর এর বাড়িতে ১০/১২ জনের এক দল ডাকাত। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতারা বাড়ির প্রধান গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। ৪ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে মাইক্রোবাসযোগে নিরাপদে যায়।