কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
গৃহপার্িলত দু’টি পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য ও ধোপাটিলা গ্রামে গত এক মাসে ৩টি গাভী, ১টি মহিষ ও ৫টি ছাগলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরও কয়েকটি গরু, মহিষ ও ছাগল আহত হয়েছে। কমলগঞ্জ উপজেলা ভ্যাটেনারী সার্জন সরেজমিন পরিদর্শন করে কুকুরের কামড়ে গবাধি পশুর প্রাথমিক চিকিত্সার ব্যাপারে পরামর্শ দিয়েছেন।
গ্রামবাসীরা জানান, শ্রীসূর্য গ্রামের সরিত কুমার দাশ ও ধুপাটিলা গ্রামের সিহাব উদ্দীনের বাড়ির পালিত দু’টি কুকুর পাগল হয়ে গত এক মাসে অসংখ্য গরু, মহিষ ও ছাগলকে কামড়েছে। কুকুরের কামড়ে বনভূষণ দাশ, চন্দন দাশ, মৌলীরানী ভট্টাচার্য্য-এর ৩টি গাভী ও রঞ্জিত পালের একটি মহিষ মারা গেছে।
