প্যারোলে মুক্তি না মেলেনি

কয়েদীকে কারাগার গেটে দেখানো হলো পিতার লাশ

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৫৩
নেত্রকোনা প্রতিনিধি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগ গ্রামের নোবেল আহমেদের (২৮) পিতা ফেরদৌস আহমেদ (৫৪) গত শুক্রবার সন্ধ্যায় মারা গেলে পিতার লাশ গতকাল শনিবার নেত্রকোনা জেল গেটে তাকে দেখানো হয়। নোবেল নেত্রকোনা জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম রোমন জানান, নোবেল প্যারোলে মুক্তি না পাওয়ায় দুপুরে তার মৃত বাবার লাশ লরিযোগে নেত্রকোনা কারাগারের সামনে নিয়ে যায় তার পরিবার। পরে মৃতের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা আধুনিক কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল বলেন, ‘বন্ধের দিন থাকায় মৃতের পরিবার কয়েদির প্যারোলে মুক্তির আবেদন যথাযথভাবে করতে পারেনি। ফলে তাকে প্যারোলে মুক্তি দেয়া সম্ভব হয়নি।