নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ছোট্ট শিশু রায়হান (১ বছর) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন আছে। তার চিকিত্সার জন্য অনেক অর্থের প্রয়োজন। যা যোগাড় করার সামর্থ্য তার দরিদ্র পিতা মোঃ আল আমিনের নেই। ছেলের চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি/ প্রতিষ্ঠানের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মোঃ আল আমিন, ব্যাংক হিসাব নং ০৯৪৭১০১১৯০৫৮২, পূবালী ব্যাংক লিঃ, শাহবাগ এভিনিউ শাখা, ঢাকা। বিকাশ একাউন্ট নং: ০১৮৫৭৪৮৯২৮৫। ফোন: ০১৯২২৮৮৬৫১১।
উম্মে মোমেনা শুচী
উম্মে মোমেনা শুচী (২৩) প্রায় ১ বছর যাবত্ লিমফোমা ক্যান্সার এবং হূদরোগে ভুগছেন। তার সুচিকিত্সার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা যোগাড় করা শুচীর দরিদ্র স্বামী মোঃ মাকসুদুর রহমানের পক্ষে সম্ভব নয়। স্ত্রীর চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মোঃ মাকসুদুর রহমান, একাউন্ট নং: ৬৪০১২০২২৯৩৭২০০০১, ব্র্যাক ব্যাংক লিঃ, ঘাটাইল শাখা, টাঙ্গাইল। মোবাইল+বিকাশ: ০১৭৬৮৩৩৪৪২৬।
