ভারত সরকার দুর্যোগ ব্যবস্থাপনা আরো উন্নত করার পরিকল্পনা করেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা শক্তির (এনডিআরএফ) দক্ষতা বৃদ্ধি করে প্রয়োজনে বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশি দেশগুলোকেও সহায়তা দেবে ভারত।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আমরা মনে করি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা শক্তির মান এবং সংখ্যা আরো উন্নত করা প্রয়োজন। প্রতিবেশি দেশগুলোতে বিভিন্ন দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে আমরা কর্মী পাঠাতে পারি। ভারতের উচিত বিশ্ব মানের দুর্যোগ ব্যবস্থাপনা শক্তি গড়ে তোলা, বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনায় বর্তমানে প্রায় ১০ হাজার কর্মী আছে যারা জরুরি অবস্থায় প্রস্তুত থাকে। দেশে এবং বিদেশে দুর্যোগ মোকাবেলায় কর্মীরা প্রশংসা কুঁড়িয়েছেন।
বাংলাদেশ এবং নেপাল সুনামিসহ নানা দুর্যোগ হানা দেয়। জাপানে সুনামির সময় ৪৬ জন কর্মী ত্রাণ তত্পরতা এবং উদ্ধার কার্যে অংশ নিয়েছিলেন। ২০১১ সালে ওনাগাওয়া শহরে তাদের কাজের প্রশংসা করে জাপান সরকার। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা বাংলাদেশেও বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলায় অংশ নিয়েছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা শক্তি জাতিসংঘের আন্তর্জাতিক অনুসন্ধান এবং উদ্ধার উপদেষ্টা গ্রুপের সার্টিফিকেটের জন্য আবেদন করেছে। গত বছর উত্তরপ্রদেশের কেদারানাথে দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর পিতৃত্ব সংগঠন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) নিয়ে সমালোচনা আছে ব্যাপক। কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছে। সরকার এই পদে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান বিষয়ে অভিজ্ঞ এবং জ্ঞানী একজনকে নিয়োগ দিতে যাচ্ছে। পদাধিকার বলে কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী।
