ব্রাজিল গোল খাওয়ায় সরাইলে এক সমর্থক হাসপাতালে

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২২:৩০
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিপক্ষে গোল হওয়ায় অসুস্থ হয়ে সরাইল উপজেলার আলী আজম নামের এক পল্লী চিকিত্সক এখন হাসপাতালে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া গ্রামে। গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাতে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচের খেলা চলাকালে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে তার প্রিয় দল ব্রাজিলের বিপক্ষে একটি গোল হলে আলী আজম বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিত্সকরা জানান, তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন।