যশোর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত ইউনুস আলী (৫৭) মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাশ পশ্চিমপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। ২০১১ সালে একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদ্ল প্রদান করেন। ২০১২ সাল থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আহমেদ জানান, সকাল ৮টার দিকে ইউনুস আলী বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
