অন্যের ব্যথায় যে সমব্যথী, নিজের ব্যথাকে সে সহ্য করতে পারে সহজেই। - জে আর পাওয়েল
লোকে আপনাকে সমালোচনা করতে বলে, কিন্তু মনে রাখবেন তারা প্রশংসা শুনতে চায়।
- সমারসেট মম
যাকে সহ্য করা যায় না, সময়ে তাকেও ধৈর্য ধরে সহ্য করতে হয়। - স্যামুয়েল জনসন
তুমি যত বেশি বলবে, লোকে তত কম মনে রাখবে। - ফেনেলোন
যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তারে মর্যাদা দেয় না। - হযরত আলী (রা.)
