আজকের রাশিফল

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ১৯:৫৬
আজ ২৩ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৮ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ২ ও ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: মুক্তা ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল, আবেগ ও কল্পনাপ্রবণ। আপনার মেধা ও ইনটুইশন প্রখর। আপনি অস্থির চিত্ত, ভ্রমণ ও সুদূরের পিয়াসী। আপনি পরিশীলিত রুচির অধিকারী। দৃঢ় ইচ্ছাশক্তি অর্জন করতে পারলে আপনি বুদ্ধিবৃত্তিক বিকাশে অন্যদের ছাড়িয়ে যাবেন। যে পরিবেশেই আপনার জন্ম হোক না কেন আপনি সবসময় বড় কিছু করতে উদ্বুদ্ধ হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রবোধ কুমার সান্নাল, কে,এস ফিরোজ, বিঙ্গোস্টার, সুরকার বেনিটো ডি সিকা, চিকিত্সাবিদ ক্যামিলো গোলজি প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক উদ্বেগ, উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। নানান পরিকল্পনা মাথায় আসবে। ফলে সিদ্ধান্ত নেয়া কঠিন হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। উচ্চপদস্থ কর্মকর্তাগণ মানসিক চাপে ভুগতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। কোনো কাজে বড় ধরনের সাফল্য পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। প্রতিভার স্বীকৃতি লাভের সুযোগ পেতে পারেন। সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শরীর খুব একটা ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনো যৌথ উদ্যোগ সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চতর গবেষণার কাজে সফল হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। চিকিত্সক আইনজীবীদের পেশাগত সুনাম বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। সংগীত শিল্পীদের জন্য দিনটি শুভ। খ্যাতি ও আর্থিক সাফল্য পেতে পারেন। কোনো ধরনের বিরোধ ও বিতর্ক এড়িয়ে চলুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মজুদদারী ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতিরিক্ত লাভের আশায় অধিক মাল মজুদ না করলেই ভালো করবেন। সৃজনশীল কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। পারিবারিক পরিবেশ কিছুটা ভালো যাবে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। মানসিক চাপে ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। দাম্পত্য ক্ষেত্রে মতোবিরোধ দেখা দিতে পারে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে। রোমান্স শুভ নয়। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শরীর খুব একটা ভালো যাবে না। যে কোনো অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। পুরনো কোনো মামলায় জয়লাভ করতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য শান্তি বজায় থাকতে পারে। ব্যবসায়িক কারণে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির জন্য দুর্ভাবনা দেখা দিতে পারে। বিবাহিত কোনো কন্যার ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য সম্ভাবনা আছে। কলহ-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যের লাভ যোগ আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। স্বামী বা স্ত্রীর পরামর্শ নিলে ভালো করবেন। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল না। পরীক্ষার্থীদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। স্থাবর সম্পত্তি কেনার সময় আইনগত দিক ভালোভাবে যাচাই করে নিবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।