বিশ্বকাপ ভাবনা

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২০:০১
খেলার মেলা। বিশ্বের সবচেয়ে বড় আসর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও লেগেছে বিশ্বকাপের হাওয়া। হলের ছাদে পতাকা। গায়ে প্রিয় দলের জার্সি। মুখে বন্দনা। এখন ভক্তরা আছেন অপেক্ষায়। আর উন্মাদনার পালা শেষ হবে ১৩ জুলাই। সবার একটাই প্রত্যাশা- মারাকানায় সোনায় মোড়ানো কাপ উঠুক প্রিয় দলের হাতে! জানাচ্ছেন— মোবাশ্বেরা জাহান তাসমিয়া কবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়ছেন তিনি। থাকেন হলে। ব্রাজিলের সমর্থক হিসেবে জানালেন, আমাদের দল পাঁচবার কাপ জিতেছে। এবারও জিতবে। আমাদের নেইমার একাই একশ’। যদি নেইমার একবার দৌঁড়ায় তো এগারোজন মিলেও তাকে আর ধরা যাবে না! তবে আমার মনে হয়, জার্মানির গতিময় ফুটবলে ঝলকও দেখা যেতে পারে। জেনিফার পারসা নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্জেন্টিনার সমর্থক। কথা হয় জেনিফার সঙ্গে। তিনি বলেন, মেসি একাই যথেষ্ট। আর মেসি তো এবার বলেই দিয়েছে যে, সে এবার বার্সেলোনার মেসি হয়েই মাঠে নামবেন। সঙ্গে আছে হিগুয়েন। আর কী লাগে! বিশ্বকাপ তো আর্জেন্টিনা পেয়েই গেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা করতেই খেলতে হবে! আয়েশা আক্তার প্রান্তি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ আর্জেন্টিনার এই সমর্থক বলেন, মেসির দল আর্জেন্টিনাই এবার শিরোপা জিতে নিবে এতে কোনো সন্দেহ নেই। কেননা মেসি মেসিই। এছাড়া এবছর কঠিন অনুশীলনের মাধ্যমে মাঠে নামছে আর্জেন্টিনা। আমি মনে করি, শিরোপা এবার আর্জেন্টিনাই জিতে নেবে! তানিশা সুলতানা স্টামফোর্ড ইউনিভার্সিটি ব্রাজিলের সমর্থন করে তানিশা। বাসার ছাদে উড়িয়েছেন প্রিয় দলের পতাকা। ছোট ভাইয়ের জন্য কিনে এনেছেন ব্রাজিলের জার্সি। খুবই উত্ফুল্ল তিনি। বললেন, আমরাই জিতব এবার।