এই সময়ের ছড়া

দেখব কি না

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৪১

 

আমি কোনো ‘ভিআইপি’ নই

কিংবা দেশের ‘সিআইপি’ নই, এক্কেবারেই ‘লোকাল’—

আমি কোনো সাত-পাঁচে নেই

দুষ্ট লোকের আগ-পাছে নেই, মঞ্চেও নই ভোকাল।

 

কিন্তু আমি বলতে পারি

চোরকে ধরে ডলতে পারি, থাকতে পারি সত্—

বলতে পারি হলফ করে

আমার আছে দেশের তরে খাঁটি মহব্বত্।

 

একটা কথা ওপেন বলি?

কালচে টাকার নেই যে থলি, হুন্ডামিছিল নাই—

এবার বলুন : লড়ব কি না

পাবলিকেরে ধরব কি না

দেখব কি না পরখ করে, কয়খানা ভোট পাই?