পূবালী ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর অঞ্চলের উদ্যোগে এসএমই, ইথিক্যাল ব্যাংকিং, ইআরএম এন্ড গ্রিন ব্যাংকিং উপর সম্প্রতি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ব্যাংকের এমডি হেলাল আহমদ চৌধুরী। এসময় ব্যাংকের এএমডি এম.এ. হালিম চৌধুরী ও ডিএমডি শফিউল আলম খান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০
সম্প্রতি ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোমপানী লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোমপানীর চেয়ারম্যান আবদুল্লাহ্ আল-মাহমুদ (মাহিন)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোমপানীর শেয়ার-হোল্ডারগন, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানী সেক্রেটারী। সভায় ২০১৩ সালের ব্যবসায়িক সাফল্যের উপর ১০% ডিভিডেন্ড ঘোষনা করা হয়
০০
সম্প্রতি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শরীয়াহ্ কাউন্সিলের ১৪তম সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান এজেডএম শামসুল আলম। এসময় কোম্পানীর চেয়ারম্যান আল্হাজ্জ মো. আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মীর নাজিম উদ্দিন আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
