বাগেরহাট জনতা ব্যাংক থেকে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাগেরহাট শহরের ব্যাস্ততম সাধনার মোড়ে জনতা ব্যাংক রেলরোড শাখায় রবিবার অভিনব এই ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি। এই ব্যাংকে সিসি ক্যামেরা না থাকায় হতাশা প্রকাশ করেছে অনেক গ্রাহক।
জনতা ব্যাংকের রেলরোড শাখার ব্যবস্থাপক শেখ আবুল বাশার জানান, বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ গ্রামের আফজাল হোসেন (৭০) সোনালী ব্যাংক থেকে দুই লাখ সাতাশি হাজার টাকা উত্তোলন করে জনতা ব্যাংকে আসেন। জনতা ব্যাংকের সোফায় বসে ওই ব্যাংকের কাউন্টার থেকে আরও টাকা উত্তোলনের জন্য জামাতাকে পাঠায়। এর মধ্যে ছিনতাইকারীরা ওই বৃদ্ধের সম্মুখে কিছু কাগজ ফেলে দিয়ে বলেন “ চাচা আপনার কাগজ পড়ে গেছে”। এই সময়ে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম খাঁন জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
