গতকাল রবিবার কিশোরগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়ে নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়। নিহত মহিলা পুলিশের এএসআই অজুফা আক্তার (৩৮)। তিনি গাজীপুরের জয়দেবপুর আদালতে জিআরও হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া-পাথারিয়াপাড়া নিজ বাড়িতে এসেছিলেন। সকালে তার মেয়ে পলি (১৪) ও গৃহকর্মীকে নিয়ে চলন্ত ট্রেনে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। তার স্বামী আবুল কাশেমও পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
