যৌনপল্লী উচ্ছেদের দাবিতে সমাবেশ স্মারকলিপি প্রদান

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:২২
টাঙ্গাইলের যৌনপল্লী উচ্ছেদসহ সাত দফা দাবিতে গতকাল রবিবার সকালে টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ শেষে টাঙ্গাইল পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করে। সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শামসুজ্জামান, টাঙ্গাইল অসামাজিক কার্যকলাম প্রতিরোধ কমিটির সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের ইমাম মুফতি আশরাফুজ্জামান কাছেমী, টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান, আদি টাঙ্গাইল নুর জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তির কাছে স্মারকলিপি প্রদান করে। পতিতালয় উচ্ছেদ, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধকরণ এবং মাদকের মরণছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীল সিনেমা, সিডি-ভিসিডি, পোস্টার প্রদর্শন বন্ধসহ সাত দফা দাবির কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়।