সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:২৩
বাবুগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পল্লীতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল ৪ ভরি স্বর্নালংকার,নগদ ৮ হাজার টাকা সহ প্রায় ২ লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। গত শনিবার রাতে উপজেলার পূর্ব দেহেরগতি গ্রামের প্রবাসী আক্তার হোসেন ভূইয়াঁর বাড়িতে এ ঘটনাটি ঘটে।্ এ ব্যাপারে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভাণ্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা\ ভাণ্ডারিয়ায় গতকাল রবিবার সকালে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে পাবলিক পরীক্ষা সহ সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ ছাত্রইউনিয়ন ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যপি মানববন্ধন পালন করে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ না হলে মেধাবী ছাত্ররা অমেধাবীদের কাছে হেরে যাবে এবং জীবন থেকে ছিটকে পড়বে এমন দাবিতে ঘন্টাব্যপি মানববন্ধন শেষে ছাত্রইউনিয়নের উপজেলা সভাপতি এইচ এম রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্রইউনিয়ন পিরোজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক খ.ম.মিরাজুল ইসলাম,সরকারি সোহরাওয়ার্দী কলেজের আহবায়ক শান্তনু হালদার,ভাণ্ডারিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম,মেশকাতুল ইসলাম। বিরামপুরে ১২ হাজার দুস্থ পরিবারে চাল বিতরণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা\ বিরামপুর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নে ১২ হাজার ৬৩৬ টি গরীব-দুস্থ্য পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। প্রতি পরিবার ১০ কেজি হারে সরকারী বরাদ্দকৃত চাল পাচ্ছেন, বিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১জন, মুকুন্দপুর ইউনিয়নে ১ হাজার ২০জন, কাটলা ইউনিয়নে ১ হাজার ২৫৫জন, খাঁনপুর ইউনিয়নে ১ হাজার ৩১৫জন, দিওড় ইউনিয়নে ১ হাজার ৬২৫জন, বিনাইল ইউনিয়নে ১ হাজার ৩৭০জন, জোতবানী ইউনিয়নে ১ হাজার ৭৫৫জন এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নে ৬৭৫জন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এসব চাল ১ জুলাই থেকে শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত বিতরণ করা হবে। বড়াইগ্রামে ফরমালিন রোধে মতবিনিময় সভা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রামে ফরমালিন রোধ, জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি ও মত্স্য খাতের অবদান সম্পর্কে অবহিত করার লক্ষ্যে রোববার সকালে উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মত্স্য অফিসে সিনিয়র মত্স্য কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা আসলাম আলী, সহকারী মত্স্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন বিপ্লব, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আলহাজ্ব হাসানুল বান্না উজ্জল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী গাজী ও সাংবাদিক জাহিদ হাসান বক্তব্য রাখেন। ইভা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক নির্বাচিত বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ বাগামারার মেয়ে বিশিষ্ট সমাজসেবী, আনসার ও ভিডিপি সংগঠক শামীমা নাছরীন ইভা সমপ্রতি তিন বছর মেয়াদের জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি বাগমারার উপজেলার ভবানীগঞ্জ গ্রামের সাবেক প্রকৌশলী ইব্রাহীম হোসেনের কন্যা। তার স্বামী খোন্দকার মামুনুর রশিদ বর্তমানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, নাটোর শাখায় ব্যবস্থাপক হিসাবে কর্মরত। ইভা তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। রাজৈরে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে সভা টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ গতকাল রোববার জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ উপলক্ষে উপজেলা মত্স্য অফিসের আয়োজনে রাজৈরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় বর্তমান সরকারের আমলে মত্স্য সেক্টরে গৃহীত কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং কি করে ফরমালিন মুক্ত মাছ চিনা যায়। কি করে দেশী মাছ উত্পাদন বাড়ানো সম্ভব এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মত্স্য কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং গনসচেতনার বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান। উক্ত সভার সভাপতিত্ব করেন, উপজেলা মত্স্য কর্মকর্তা ফারুক ময়েউজ্জামান। মহাদেবপুরে পাওনা টাকা চাওয়ার অপরাধে যুবককে নির্যাতন মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর মহাদেবপুরে পাওনা টাকা চাওয়ার অপরাধে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারপিট করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলা সদরের কুঞ্জবন বাজারে। জানা গেছে কুঞ্জবন মাষ্টারপাড়ার আবু বক্করের পুত্র শহীদুল ইসলাম লক্ষণপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র ফয়সালের কাছে পাওনা টাকা চাইতে গেলে ফয়সাল টাকা না দেওয়ায় উভয়ের মাঝে কথা কাট-কাটি হয়। এর এক পর্যায়ে ফয়সাল তার সহোযোগী হাই বাবু, আহাদ আলী, আমীর হোসেন ও আব্দুল কুদ্দুস শহীদুল ইসলামকে লোহার রড ও দেশী অস্ত্র দিয়ে ব্যপক মারপিট ও নির্যাতন করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন শহীদুলকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মামরা দায়ের করা হয়েছে। নাটোরে ব্যবসায়ীর মোটর সাইকেল ও টাকা ছিনতাই নাটোর প্রতিনিধি\ বাগাতিপাড়ায় চাল ব্যবসায়ী মোজাম্মেল হককে কুপিয়ে মোটর সাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্বরা। গত শনিবার রাত ১০ টার পর মোজাম্মেল বিহারকোল বাজারে নিজের চালের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে যুগিপাড়া এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। তাকে আহত অবস্থায় বাগাতিপাড়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোজাম্মেল জানান, ৫/৬ জন যুবক রাস্তায় তার মোটর সাইকেল থামায় এবং শরীরে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। তিনি পড়ে গেলে তারা ১৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে যায়। মোজাম্মেল বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আখের আলীর পুত্র। বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে রবিবার সকালে বাগাতিপাড়া থানায় মামলা করেছে। সাঁথিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা\ জাতীয় মত্স্য সপ্তাহ/১৪ পালনের অংশ হিসেবে উপজেলা মত্স্য দপ্তরের পক্ষ থেকে গতকাল রবিবার পাবনার সাঁথিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মত্স্য কর্মকর্তা মাসুদ রানা। বিষয়ের সূত্রপাত করেন মত্স্য সমপ্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ। আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সম্পাদক মানিক মিয়া রানা, সাংবাদিক রতন দাস, অধ্যাপক আব্দুদ দাইন, উজ্জল হোসেন, আবুল কাশেম, আমিনুল ইসলাম জুয়েল, খালেকুজ্জামান পান্নু, মজিদ মোল্লা, আবু ইসহাক, আরিফুল ইসলাম প্রমুখ। বরগুনায় ফরমালিন রোধে মতবিনিময় সভা বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি\ জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ উপলক্ষে বরগুনা প্রেসক্লাবে গতকাল রবিবার সকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম হিমু। প্রধান অতিথি ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস। এতে বক্তব্য রাখেন সিঃ উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ আলফাজ উদ্দীন শেখ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ এবং সাধারণ সম্পাদক সোহেল হাফিজ প্রমূখ। সাদুল্লাপুরে ফরমালিন ব্যবহার রোধে মতবিনিময় গাইবান্ধা প্রতিনিধি\ জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে ফরমালিন ব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে গণমাধ্যম কর্মীদের সাথে স্থানীয় প্রেসক্লাবে রবিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ইত্তেফাক এর গাইবান্ধা জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মত্স্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হক মিলন, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফারুক, সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ। মোরেলগঞ্জে মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ করলেন মা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ নিজে পেশাদার মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও নিজ সন্তানকে মাদকের আসক্তি থেকে বাঁচাতে পুলিশে সোপর্দ করলেন এক মা। গতকাল রবিবার এ ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদরে। বন্ধুদের সাথে গাঁজা সেবন করার অপরাধে তারিকুল ইসলামকে (১৭) পুলিশে সোপর্দ করেছে তার মা আনোয়ারা বেগম। গর্ভজাত সন্তানকে মাদকের হাত থেকে রক্ষা করতে যারপরনাই নিষ্ঠুর হলেন আনোয়ারা বেগম। অথচ এই আনোয়ারা বেগম নিজেই একজন পেশাদার মাদক ব্যসায়ী। একাধিক মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সালথায় মত্স্য অফিসারের মতবিনিময় সভা সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৪ উপলক্ষে ফরিদপুরের সালথায় গতকাল রবিবার সকালে উপজেলা মত্স্য কর্মকর্তার সাথে স্থানীয় সংবাদকর্মীদের ফরমালিনের ব্যবহার রোধ, জলাশয় সংরক্ষণে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে মত্স্য কর্মকর্তা বাবু রণজিত্ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সালথা পে্রসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নবরাজ পত্রিকার ব্যুরো প্রধান আবু নাসের হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সালথা সংবাদদাতা মোঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার সংবাদের সালথা প্রতিনিধি মোঃ মজিবর রহমান, সালথা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক বাঙালি খবরের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মারুফ ও অন্যান্য সাংবাদিক। আক্কেলপুরে মত্স্য সপ্তাহ উপলক্ষে সভা আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মত্স্য অধিদপ্তর আয়োজিত মত্স্য সেক্টরের অবদান বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মত্স্য কর্মকর্তা নাজমুল হুদা। সভায় বক্তব্য রাখেন, মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা গোলজার হোসেন সরদার, ফিল্ড অ্যাসিস্টেন্ট আবু রায়হান, মত্স্যচাষি রফিকুল ইসলাম,আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সফিউল আলম, সাংবাদিক বিরেন চন্দ্র দাস,আতিউর রাব্বি তিয়াস প্রমুখ। ভূঞাপুরে ফরমালিন বিষয়ক মতবিনিময় ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুরে ফরমালিনের ক্ষতিকারক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ। গতকাল রবিবার এ মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়। সভায় মাছে ফরমালিনের ক্ষতিকর দিক তুলে ধরেন মত্স্য কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা খাতুন, দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা অভিজিত্ ঘোষ, দৈনিক কালের কণ্ঠ ভূঞাপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক প্রগতির আলো ভূঞাপুর প্রতিনিধি ইব্রাহীম ভূঞা, দৈনিক সংগ্রামের ভূঞাপুর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক যায় যায়দিন ভূঞাপুর প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক মানবজমিনের ভূঞাপুর প্রতিনিধি কামাল হোসেন প্রমুখ। আড়াইহাজারে ফরমালিন বিরোধী অভিযান গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে ফরমালিন বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরার নেতৃত্বে আড়াইহাজার বাজারে এই অভিযান পরিচালিত হয় । অভিযানে মাছ বাজারে ও ৪টি ফলের দোকানে ২০ হাজার টাকা জরিমানা ও প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল রাস্তায় ফেলে দেয়। এদিকে বাজারের শাহজালাল মার্কেটে কাপড়ের দোকানে কাপড় মাপার সেন্টিমিটার (ফিতা ) না থাকায় ১০টি গজের কাঠি জব্দ করা হয়। পরে জব্দ করা কাঠিগুলো উপজেলা পরিষদে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার, আড়াইহাজার থানার (এস আই) ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। কাহারোলে মত্স্য অধিদপ্তরের মতবিনিময় সভা কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের কাহারোলে গণমাধ্যম ব্যক্তিদের সাথে ফরমালিনের ব্যবহার রোধ-জলাশয় সংরক্ষণ সচেতনতা বিষয়ে গতকাল রবিবার উপজেলা মত্স্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান সুইটের সভাপতিত্বে ও উপজেলা মত্স্য দপ্তরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল গনি (মাষ্টার)। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল শাহ্, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ রশিদুল ইসলাম (টিপু), দৈনিক উত্তর বাংলা ও মোহনা টেলিভিশন উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ ইব্রাহীম খলিল, দৈনিক করতোয়া প্রতিনিধি আব্দুল মবিন চৌধুরী, দৈনিক আজকের দেশবার্তা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। নাগরপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার ফলদ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল-(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা বি.এম. রাশেদুল আলম প্রমুখ। প্রধান অতিথি স্টলগুলো পরিদর্শন করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জে মত্স্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে গতকাল রবিবার জেলা মত্স্য অধিদপ্তর আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা মত্স্য অফিসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা একরামুল ইসলাম, সদর উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা আব্দুস সবুর, মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম। মতবিনিময় সভায় জেলার মত্স্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। নেত্রকোনার সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক হিসাবে সদ্য যোগদানকৃত ড. তরুণ কান্তি শিকদারের সাথে নেত্রকোনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ নেত্রকোনার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন এবং সমস্যা সমাধানে জেলা প্রশাসককে উদ্যোগী হবার অনুরোধ জানান। পরে সভায় বক্তব্য রাখেন এডিসি ইউসুফ আলী, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, এম. ফখরুল হক এবং দিলওয়ার খান। যশোর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক কর্মকর্তাদের মানববন্ধন অভয়নগর (যশোর) সংবাদদাতা \ বিজিএমসিকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তর করার সরকারি উদ্যোগের প্রতিবাদে যশোরের শিল্প শহর নওয়াপাড়ার জেজেআই-এর (যশোর জুট ইন্ডাস্ট্রিজ) সিবিএ ও নন-সিবিএ শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এবং কর্মকর্তাগণ মানববন্ধন করেছেন। গতকাল রবিবার সকাল ১০টা থেকে যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট এলাকায় মিলের সামনে তারা এই মানববন্ধন করে। একই দাবিতে একই সময়ে কার্পেটিং জুট মিলের শ্রমিক-কর্মচারীরাও মিলের সামনে সমাবেশ করেছে। জেজেআই ও কার্পেটিং জুট মিলে প্রায় ছয় হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কর্মরত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ফরমালিনের অপব্যবহার রোধে সভা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে ফরমালিনের অপব্যবহার রোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার। এ সভায় প্রধান অথিতি ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা মো. নূরুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা মত্স্য কর্মকর্তা শরীফ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, সাদেকুর রহমান, নিজাম ইসলাম, শিহাব উদ্দিন বিপু, আব্দুন নূর, উজ্জল চক্রবর্তী, মোখলেছুর রহমান জীবন প্রমুখ। গাজীপুরে ডুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন গাজীপুর প্রতিনিধি \ পাবলিক বিশ্বদ্যািলয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন-স্কেল ও বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকরা মানববন্ধন করেছেন। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাত্মতা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ডুয়েট শিক্ষক সমিতি । কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুস সালাম, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, পরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক মোল্লা, সিভিল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আনওয়ারুল আবেদীন প্রমুখ। মেহেরপুরের আমঝুপির ৫ বাড়িতে ডাকাতি মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ায় একই রাতে ৫ বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সেহেরীর খাবার রান্না করার সুযোগে শনিবার রাতে আমঝুপি গ্রামের উত্তরপাড়ার আব্দুল ওহাবের ছেলে রকিবুল, আব্দুল গণির ছেলে শাহিন, ওসমানের ছেলে আসাদুল, হাতেম আলীর ছেলে আফাজুদ্দিন ও বদি খাঁ’র ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে আগ্নেয় ও দেশীয় অস্ত্রধারী মুখোশধারী ১৫/১৬ জনের একদল ডাকাত প্রবেশ করে। ওই সময় ডাকাতদল ৫ বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে চলে যায়। জলঢাকায় ইউএনওর বিরুদ্ধে আ’ লীগের সংবাদ সম্মেলন জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকায় গতকাল রবিবার ঘুষ দুর্নীতি, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিমুলবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আনছারুল আলম ছানু, আওয়ামী লীগ সদস্য তোফায়েলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয় প্রমুখ। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইউএনও ২৩ এপ্রিল ২০১৪ তারিখে যোগদানের পর থেকে জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীর সাথে সখ্যতা বজায় রেখে বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।