শান্তিময় বিশ্ব চাই স্লোগানে চুয়াডাঙ্গায় পদযাত্রা

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৩৩
বিশ্বে বিভিন্ন অজু হাতে যুদ্ধের নামে নারী-পুরুষ ও শিশুদের উপর বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং বোমা হামলার প্রতিবাদে যুদ্ধ নয় শান্তিময় বিশ্বের দাবিতে চুয়াডাঙ্গায় শান্তি জমায়েত ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলার উথলী কলেজ প্রাঙ্গনও দর্শনায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে যুদ্ধ নয় শান্তিময় বিশ্ব চাই শ্লোগানকে সামনে রেখে আলোচনা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর মহান মুক্তিযোদ্ধের শহীদসহ বিশ্বের সকল শহীদের স্বরণে ১মিনিট নিরাবতা পালন, শান্তির প্রতীক হিসাবে পায়রা, বেলুন উড্ডয়ন করে বিশ্ব শান্তি ঘোষনাপত্র পাঠ করে সেজুতি ও প্রান্ত। আলোচনা ও পদযাত্রায় অংশ নেন জীবন নগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নিবার্হী পরিচালক আনোয়ার হোসেন উথলী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম হোসেন, লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।