বগুড়া নন্দীগ্রাম আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানকে মারপিটের অভিযোগে জাসদের নেতা মুকুল হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মুকুল হোসেন উপজেলা চাকলমা গ্রামের আফতাব হোসেনের ছেলে। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান বাদি হয়ে তাকে মারপিটের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা জাসদের প্রায় ২৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে। মামলা দায়েরের পর থানা পুলিশ অভিযান চালিয়ে মুকুল হোসেনকে গ্রেপ্তার করে। বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানের নেতৃত্বে স্থানীয় এমপি জাসদ নেতা রেজাউল করিম তানসেনের বিভিন্ন অনিয়ম দুর্নীতি প্রতিবাদে জুতা মিছিল করে। জাসদ দলীয় নেতাকর্মীরা এর প্রতিবাদে মিছিল বের করে এবং মিছিল থেকে আওয়ামী লীগের সভাপতিকে মারপিট করে।
