নরসিংদী রায়পুরায় প্রায় ১০দিন যাবত্ ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চলতি আমন মৌসুম ও সবজি চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
নরসিংদীতে উত্পাদিত সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী হয়ে থাকে। এর মধ্যে রায়পুরা উপজেলা অন্যতম। এ উপজেলার অধিকাংশ এলাকায় ধান চাষের পাশাপাশি সবজি চাষ হয়ে থাকে। কিন্তু প্রায় ১০/১২দিন যাবত্ এ উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ করে সবজি চাষিরা সার ব্যবসায়ীদের দোকানে গিয়ে সার না পেয়ে খালি হাতে ফিরে আসতে দেখা গেছে। ফলে এ মৌসুমে উপজেলায় সবজি চাষ ব্যহত হওয়া আশংকা দেখা দিয়েছে।
শ্রীরামপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী ইউরিয়া সারের পরিবেশক নাহিদ মোল্লা ট্রেডার্সের স্বত্বাাধিকারী মোঃ গিয়াস উদ্দিন মোল্লা বলেন, কৃষকদের চাহিদার তুলনায় আমরা সার পাচ্ছিনা। তাই এ সমস্যার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা কৃষি কর্মকতা সাফায়েত আহমেদ সিদ্দিকী বলেন, সার কারখানায় ঝামেলা ছিল তাই সংকটের সৃষ্টি হয়েছে।
