বাকেরগঞ্জে ফরমালিনযুক্ত আম বিক্রি

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৪৩
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী, বোয়ালিয়া, কালিগঞ্জ, নিউমার্কেট, কানকি, শ্যামপুর, পেয়ারপুর, খয়রাবাদ বাজারসহ বিভিন্ন হাটে-বাজারে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত আম। ক্রেতাদের ফরমালিন সম্পর্কে ধারনা থাকলেও নিরুপায় হয়ে সন্তানদের দাবি মেটাতে কিনতে হচ্ছে ফরমালিনযুক্ত আম। রমজান মাসে অনেক রোজাদার এই বিষাক্ত আম দিয়েই ইফতার করেন। বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম সমপ্রতি ভোক্তা অধিকার কর্মকর্তাদের নিয়ে বিশেষ অভিযানে নামেন। কিন্তু বাকেরগঞ্জ উপজেলায় এ ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। ইউএনও মৃধা মোজাহীদুল জানান, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংস্থা আসলে অভিযান পরিচালনা করা হবে।