জাতীয় ছাত্র সমাজ (জেপি) ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল রবিবার উপজেলা কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেপি নেতা ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় যুব সংহতি নেতা মো. নাসির উদ্দিন দুলাল সরদার, মো. মনিরুল আহসান সরদার, এসমাইল সিকদার, রুবেল মাস্টার, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মো. মোস্তফা সিকদার, ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ। পরে দলের সমৃদ্ধি ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
