কাঠালিয়ায় আউশ ক্ষেতে পামরি পোকার আক্রমণ

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৪৪
ঝালকাঠির কাঠালিয়ায় আউশ ক্ষেতে পামরি পোকার তীব্র আক্রমণ দেখা দেয়ায় কৃষকরা দিশেহারা। স্থা্নীয় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পরামর্শে উপজেলার সেন্টার হাট এলএফএস কৃষক ক্লাব-এর উদ্যোগে গতকাল শনিবার এ পামরি গ্রাব ধ্বংস করার লক্ষে রোপা আউশ ক্ষেতের মাথা কর্তনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ও উপজেলা উপ-সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ আছাদুল ইসলাম চিনু এ পামরি নিধনে কৃষকদের সাথে অংশ নেন।