বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৪৪
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ভাঙ্গায় পথচারী নিহত ফরিদপুরের নওপাড়া বাসস্ট্যান্ডে গতকাল রবিবার দুপরে বাসের চাকায় পৃষ্ট হয়ে সোহাগ (১৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ঘাতক বাসটি আটক করেছে। টঙ্গীতে মোটর সাইকেল আরোহী নিহত টঙ্গীর আনারকলি সিনেমা হলের সামনে গতকাল রবিবার সকালে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আসাদুজ্জামান খোকন (৪২) নামে এক ব্যক্তি নিহত ও ছেলে হামিম আসফাকি (১৬) আহত হয়েছেন। আহতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিবগঞ্জে পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জের কলাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় গতকাল রবিবার দুপুরে মোহা. আ. সালাম (৩৩) নামে একজন মারা গেছেন। শিবগঞ্জ থানার পুলিশ জানায়, সালাম রাস্তা পারাপারের সময় সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। মিঠাপুকুরে আহত কলেজ ছাত্রীর মৃত্যু সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রী ইজা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার মারা যান। গত ২৮ জুন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াসিন আলীর ছোট মেয়ে জেবা তাকিয়া ইজা ও রুকাইয়া সুলতানা রিয়া প্রাইভেট পড়তে যাওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। রুকাইয়া সুলতানা রিয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রুকাইয়া সুলতানা রিয়া ও জেবা তাকিয়া ইজা মিঠাপুকুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু মৌলভীবাজার কমলগঞ্জের হুমেরজান গ্রামে গতকাল রবিবার সকালে পানিতে ডুবে স্না থৈবা (৩) নামে এক শিশু মারা গেছে। শিশু স্না থৈবা বাড়ির পাশে বড় বোনের সাথে খেলা করার এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। লোকজন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। দৌলতপুরে মাদকাসক্তের লাশ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া এলাকা থেকে গতকাল রবিবার সকালে কালু (৪০) নামে এক হেরোইন সেবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার সকালে উপজেলার মশাউড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে কালুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবরে লাশ উদ্ধার করে। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, কালু নিয়মিত হেরোইন নিয়ে সেবন করত বলে জানা গেছে। অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।